ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহিপুর থানা যুবলীগের ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : ০৪:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৭১৬ বার পড়া হয়েছে

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়াঃ পটুয়াখালীর মহিপুর থানা যুবলীগের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় যুবলীগ কার্য্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মহিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ফেরদৌস হাওলাদার’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিপুর থানা যুবলীগের আহবায়ক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সিদ্দিক মোল্লা,যুগ্ম আব্বায়ক ইব্রাহিম হাওলাদার ও মনির হাওলাদার প্রমুখ। থানা যুবলীগ আহবায়ক মোঃ মিজানুর রহমান বুলেট নিজ অর্থায়নে সেমাই, চিনি, দুধ, মশলা, বিতরন করেন। যুবলীগ আহবায়ক বলেন, এভাবে প্রতি বছর গরীব দুস্হদের মাঝে ঈদ সামগ্রী দিয়ে আসছি, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহিপুর থানা যুবলীগের ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৪:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪