নাচোলে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- আপডেট সময় : ১১:১৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে
মোঃ নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে শ্রী কমল (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ মে) দুপরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মারা যান তিনি। উপজেলার নাচোল সদর ইউনিয়নের মোহাম্মদপুর-জালমাছকুড়ি গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। শ্রী কমল ওই গ্রামেরই বত্রিশ বারোয়ার ছেলে। নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার জানান,বৃহস্পতিবার সকালে মাঠে ধানকাটতে যাই কমল। দুপুরে মাঠে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে মারা যান শ্রী কমল। স্থানীয় পুলিশকে খবর দিলে ঘটনা স্থানে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।













