ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট বানচালে দিল্লিতে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস আলম— ফখরুলের অভিযোগ

  • আপডেট সময় : ০৮:৫৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে বসে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এস আলম— এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেছেন, শুধু শেখ হাসিনাই নয়, কিছু রাজনৈতিক মহলও নিত্যনতুন দাবি আদায়ের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই।

এজন্য জুলাই সনদ সংস্কারের কাজে জটিলতা সৃষ্টি না করে দ্রুত শেষ করার তাগিদও দিয়েছেন বিএনপি মহাসচিব। প্রত্যেককে যার যার অবস্থান থেকে সজাগ ও সতর্ক থাকতে বলেছেন মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোট বানচালে দিল্লিতে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস আলম— ফখরুলের অভিযোগ

আপডেট সময় : ০৮:৫৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫