ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা তৃষার জন্য নিয়ম পাল্টালেন মুখ্যমন্ত্রী বিজয়

  • আপডেট সময় : ১০:১৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে

দক্ষিণি অভিনেত্রী তৃষার সম্প্রতি মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘কারুপ্পু ’র মুক্তি উপলক্ষে বিশেষ এক ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

বুধবার (১৩ মে) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এতদিন তামিলনাড়ুতে খুব ভোরের বা সকালের বিশেষ শো প্রদর্শনের অনুমতি ছিল না। তবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই এ নিয়ম পরিবর্তন করেছেন বিজয়। ‘কারুপ্পু ’ সিনেমার মুক্তির দিন থেকেই প্রথম শো শুরু হবে সকাল ৯টায়।

নতুন এ সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে তামিল চলচ্চিত্রের জন্য নতুন পরিবর্তন হিসেবে দেখছেন।

এক ভক্ত মজা করে লিখেছেন, ‘সকাল ৪টা বা ৬টার শোর অনুমতিও চাওয়া যেত!’ আরেকজনের মন্তব্য, ‘তামিল সিনেমার ইতিহাসে প্রথমবার সকাল ৯টায় শো দেখানো হবে। ধন্যবাদ বিজয় আন্না।’

অন্য একজন লেখেন, ‘একসময় নিজের ছবির বিশেষ শোর অনুমতি সরকারের কাছে চাইতেন, এখন মুখ্যমন্ত্রী হিসেবে পুরো ইন্ডাস্ট্রি তার কাছেই অনুমতি চাইছে। এটাই তার পথচলার সাফল্য।’

এদিকে বিজয় ও তৃষার সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে। নতুন এই সিদ্ধান্ত সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, নির্বাচনের ফল ঘোষণার দিন ছিল তৃষার জন্মদিন। সেদিন অভিনেত্রীকে মন্দিরে প্রার্থনা করতেও দেখা যায়। এরপর থেকেই ভক্তদের একাংশের ধারণা, জন্মদিনের পাশাপাশি বিজয়ের সফলতার জন্যও প্রার্থনা করেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নায়িকা তৃষার জন্য নিয়ম পাল্টালেন মুখ্যমন্ত্রী বিজয়

আপডেট সময় : ১০:১৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬