ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সভা, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট সময় : ০২:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 5

মো. মাসুদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | ২৮ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের আট মেধাবী সদস্যসন্তানকে নগদ অর্থ ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি লটারির মাধ্যমে ১২৩ জন সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

শনিবার সকালে ক্ষেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হলে উপস্থিত শিক্ষক-কর্মচারীরা দাঁড়িয়ে সম্মান জানান। জাতীয় সংগীত শেষ হলে তাঁরা পুনরায় আসন গ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মো. নকীব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কালবের ‘ঘ’ অঞ্চলের পরিচালক মো. খন্দকার নজরুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ক্ষেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, সংগঠনের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন বিশ্বাস ও মো. ইউসুফ আলী, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ এবং প্রভাষক আসাদুজ্জামান খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক আবুল বাশার ও কোষাধ্যক্ষ আব্দুর রহমান জাফর। এ সময় সংগঠনের পরিচালক ও শিক্ষক মিজানুর রহমান, সদস্য বেল্লাল হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে আট মেধাবী সদস্যসন্তানের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ ছাড়া লটারির মাধ্যমে ১২৩ জন সদস্যের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সভা, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০২:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬