ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউনসহ ৪২ কক্ষ পুড়ে ছাই

  • আপডেট সময় : ০৯:৪২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৩৭৬ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ দক্ষিণপাড়া এলাকায় মাঝরাতের ভয়াবহ অগ্নিকাণ্ড একটি ঝুটের গোডাউনসহ পাশে থাকা আবাসিক কলোনির ৪২ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে।

সোমবার দিবাগত গভীররাতে গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ দক্ষিন পাড়া এলাকায় স্থানীয় ঝুট ব্যবসায়ী ধনী মিয়ার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের ধনি মিয়া ও সোহেল রানা নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে ছড়িয়ে পরে। এতে মোট ৪২ টি কক্ষ আগুনে পুড়ে যায়।

এলাকাবাসী ও বাড়ির মালিক সূত্রে জানান, রাত আড়াইটার দিকে পৌরসভার পল্লীবিদ্যুৎ দক্ষিনপাড়া এলাকায় ধনি মিয়ার ঝুট গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে মূহুর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউনসহ ৪২ কক্ষ পুড়ে ছাই

আপডেট সময় : ০৯:৪২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪