ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ০৭:৩৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

তামিলনাড়ুর কারুরে সভাস্থলে পদদলিত হয়ে ৪০ জন নিহতের ঘটনায় অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, হতাহতের ঘটনায় বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)-এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে টিভিকে দলের সভাপতি অভিনেতা থালাপতি বিজয়। মামলায় অভিযুক্ত অন্যরা হলেন- বুসসি আনন্দ, নিরমল কুমার ও ভি.পি. মাথিয়ালাগান। তাদের বিরুদ্ধে অভিযোগ, টিভিকে পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে এবং কোনো নিয়মের তোয়াক্কা করেনি।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার জনসভা করে টিভিকে। সেদিন সভাস্থলে পদদলিত হয়ে নিহত হন ৪০ জন। এরমধ্যে ১৭ জন নারী ও ৯টি শিশু রয়েছে। এছাড়া, আহত অবস্থায় হাসপাতালে ৫০ জনের বেশি চিকিৎসা নিচ্ছেন।

পুলিশের বলছে, টিভিকে ১০ হাজার লোক সমাবেশের অনুমতি চেয়েছিল, কিন্তু উপস্থিতি ছিল তার দ্বিগুণের বেশি।

এছাড়া বিজয় থালাপতির বিরুদ্ধে দেরিতে সমাবেশস্থলে পৌঁছার অভিযোগ উঠেছে। কেউ কেউ বলছেন, বিজয়কে দেখার জন্য বহু মানুষ সারাদিন অপেক্ষা করেন। এরপর সন্ধ্যায় তিনি মঞ্চে উঠলে লোকজন মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখানই পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। 

কারুরের জনসভায় হতাহতের জন্য দুঃখপ্রকাশ করেছেন থালাপতি বিজয়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন ‘এটি এমন এক যন্ত্রণা, যা ভাষায় প্রকাশ করা যায়না। প্রাণ হারানো প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’  প্রাণ হারানো প্রত্যেকের পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:৩৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫