ছুটিতে ফাঁকা ঢাকা, ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়
- আপডেট সময় : ০৪:৪১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহার ছুটিতে ছুটিতে ফাঁকা ঢাকা। এমন পরিস্থিতিতে শুক্রবারও (২৯ মে) রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, কিংবা ছুটি পাননি, তারা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে চলেছেন।এদিন রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। তারা জানান, রাস্তাঘাট ফাঁকা হওয়ায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই ঈদের দ্বিতীয় দিন বাড়ি যাচ্ছেন তারা। অনেকে ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সাথে উদযাপন শেষে দ্বিতীয় দিন অন্য আত্মীয়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন।এদিকে, বাড়ির পথ ধরতে স্টপেজ ছাড়াও বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা।



















