ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোর্স বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার বিষয়ে পর্যালোচনায় চলছে।এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ মঙ্গলবার দুপুরে এ নিয়ে এক ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা আমাদের কোনো সিদ্ধান্ত নেই।

প্রসঙ্গত, সম্প্রতি কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাতিল করা হচ্ছে বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয় বিষয়ের অনার্স কোর্স। এসব বিষয় অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬