ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা

  • আপডেট সময় : ০৮:৪৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

দেশের বাইরে হামলার মুখে পড়ার পর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের প্রতি নিজের সমর্থন ও তাদের পাশে থাকার কথা জানিয়েছেন ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।ওই পোস্টে তাসনিম জারা লেখেন, বিদেশে যারা হামলা, ডিম নিক্ষেপ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কেবল নিজেদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

তিনি আরও লেখেন, হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি। জনগণের অধিকারের পক্ষে অবস্থানের কারণে তাদের উভয়ের প্রতি শ্রদ্ধা।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে ঘিরে সোমবার পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিকেল থেকে এনসিপি ও আওয়ামী লীগ সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

এদিকে, দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই।
মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি দাবি করেন, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ব্যক্তি তাকে উদ্দেশ করে কটূক্তি ও গালাগালি করেন।একপর্যায়ে তারা তার দিকে তেড়ে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং হাতাহাতির পর্যায়েও ঘটনা গড়ায় বলে অভিযোগ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা

আপডেট সময় : ০৮:৪৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬