ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

  • আপডেট সময় : ০৪:৫০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ভূখণ্ডে ইসরায়েল ও ফিলিস্তিন- দুটি রাষ্ট্রের কোনো সুযোগ নেই। খবর আলজাজিরার।লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত চুক্তি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জানান, আসন্ন নির্বাচনে ক্ষমতায় ফিরলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা থাকবে না।নেতানিয়াহু বলেন, আমি যে জাতীয় সরকার গঠন করতে চাই, তার অন্যতম নীতি হলো- দুই রাষ্ট্রের কোনো জায়গা নেই। সমুদ্র থেকে জর্ডান নদী পর্যন্ত দুটি রাষ্ট্রের কোনো স্থান নেই।

তিনি আরও বলেন, তিন বছর আগে, যুদ্ধের আগে এ বিষয়ে জনমত বিভক্ত ছিল। তখন উল্লেখযোগ্যসংখ্যক মানুষ দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করতেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। বর্তমানে এটি জাতীয় ঐকমত্যের একটি ভিত্তিতে পরিণত হয়েছে।দীর্ঘদিন ধরেই নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন। তার সাম্প্রতিক মন্তব্যে আবারও স্পষ্ট হলো, ক্ষমতায় ফিরলে তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ সমর্থন করবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

আপডেট সময় : ০৪:৫০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬