ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ চার মুখ

  • আপডেট সময় : ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে মনোনীত করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।নতুন সদস্যরা হলেন- অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।শনিবার (১৫ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত নেতাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
১|। অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ
২। মো. আমান উল্লাহ আমান

৩। ফরহাদ হালিম

৪। মো. ইসমাইল জবিউল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আশা প্রকাশ করে, উল্লিখিত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

উল্লেখ্য, প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ চার মুখ

আপডেট সময় : ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬