ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমনি

  • আপডেট সময় : ০৭:৫৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সাভারের বোট ক্লাব ভাঙচুর, মারধর ও হত্যাচেষ্টার মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ১০ জন বডিগার্ড পরিবেষ্টিত হয়ে আদালতে উপস্থিত হলেও আদালত চত্বরে চরম ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি।আত্মসমর্পণ ও জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে সেখানে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও উপচে পড়া ভিড়ের মুখে একপর্যায়ে মেজাজ হারান এই চিত্রনায়িকা।আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একটি সাদা গাড়িতে করে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমনি। আদালতের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত তিনি কিছুক্ষণ গাড়ির ভেতরেই অবস্থান করেন। এ সময় তার গাড়ি ঘিরে কালো পোশাকে বহর নিয়ে দাঁড়িয়ে ছিলেন অন্তত ১০ জন ব্যক্তিগত বডিগার্ড।

পরবর্তীতে আদালত কক্ষে প্রবেশের সময় উপস্থিত সাংবাদিক ও উৎসুক জনতার ভিড় ঠেলে এগোতে গিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। ভিড়ের মধ্যে নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া এবং বিশৃঙ্খল পরিবেশের কারণে আদালত চত্বরেই উষ্মা প্রকাশ করেন ও মেজাজ হারান পরীমনি।এর আগে, বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে পরীমনির জামিন নাকচ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য থাকলেও সেদিন পরীমনি আদালতে উপস্থিত হননি।

তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন জমা দিয়ে জানান, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে পরীমনি সশরীরে আসতে পারেননি।

তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল এর বিরোধিতা করে দাবি করেন, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে অনুপস্থিত থেকে বিচারিক প্রক্রিয়া বিলম্বিত করছেন। আদালত শুনানি শেষে আবেদন খারিজ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ২৩ ডিসেম্বর ধার্য করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই সাভারের বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনি এবং তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে এই মামলাটি করেন।

মামলাটির এজাহারে বলা হয়, ২০২১ সালের ৮ জুন রাতে পরীমনি ও তার সহযোগীরা বোট ক্লাবে ঢুকে বিনামূল্যে দামি মদের বোতল পার্সেল নিতে চান। এতে রাজি না হওয়ায় তারা ক্লাব ভাঙচুর করেন এবং একপর্যায়ে পরীমনি গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মেরে ব্যবসায়ী নাসির উদ্দিনকে আহত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমনি

আপডেট সময় : ০৭:৫৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬