জন্মদিনে দীপিকার সঙ্গে রোমান্সে মাতলেন শাহরুখ
- আপডেট সময় : ০১:০২:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। আর এই জন্মদিনেই বলিসুন্দরী দীপিকার সঙ্গে রোমান্সে মাতলেন শাখরুখ খান। ‘পাঠান’ তারকার জন্মদিনে ভক্তদের জন্য এলো বড়সড় চমক। তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এর রোমান্টিক গান ‘তু মিল জায়ে’ প্রকাশ পেয়েছে মধ্যরাতে। গানটিতে প্রেম-রোমান্স ছাড়াও রয়েছে তুমুল অ্যাকশন আর সাসপেন্স। এরই মধ্যে আলোড়ন তুলেছে গানটি।গত বছর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন নির্মাতারা। এবার ভক্তরা টিজার বা ট্রেলারের আশা করলেও নির্মাতারা উপহার দিলেন একটি দুর্দান্ত মিউজিক ভিডিও, যা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের কালজয়ী রোমান্টিক রসায়নকে নতুন করে পর্দায় নিয়ে এসেছে।প্রকাশ হওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচি, সঙ্গে যোগ হয়েছে বিশ্বখ্যাত পপ তারকা এড শিরানের অনন্য র্যাপ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার ঝলক হিসেবে শুরুতেই শোনা যায় শাহরুখের সেই আইকনিক সংলাপ— ‘মেঁ কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা, অউর ও আশিক হি ক্যা জো দিল চির না দে।’গানের শুরুতে মনোরম লোকেশনে শাহরুখ-দীপিকার প্রেম জমে ওঠে। শাহরুখকে দেখা গেছে চেনা সব চার্ম ও স্টাইলিশ ছোট কালো চুলে, অন্যদিকে দীপিকা বরাবরের মতোই রূপের দ্যুতি ছড়িয়েছেন। তবে শুধু প্রেম নয়, এই গানে লুকিয়ে আছে এক চরম উত্তেজনার গল্প। আন্ডারওয়ার্ল্ড ও চোরাচালানের সঙ্গে জড়িয়ে থাকা শাহরুখের চরিত্রের অন্ধকার দিকটির ইঙ্গিত মিলেছে এখানে।হঠাৎ করেই রোমান্টিক আবহ বদলে গিয়ে পর্দায় ফুটে ওঠে রক্তক্ষয়ী অ্যাকশন ও সহিংসতার দৃশ্য। সেখানে শাহরুখের সল্ট-অ্যান্ড-পেপার লুক, গায়ে রক্তের দাগ এবং আগুনের পটভূমিতে নির্মম ফাইট সিকোয়েন্স নজর কেড়ে নেয়।














