বাবাকে নিয়ে চমৎকার গানে কণ্ঠশিল্পী সুজন আনসারী
- আপডেট সময় : ০২:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 0
বিনোদন রিপোর্টঃ
এবার বাবাকে নিয়ে চমৎকার গান করলেন কন্ঠশিল্পী সুজন আনসারী।
সম্প্রতি গানটির শুটিং সম্পন্ন হয়েছে, আসছে বৃহস্পতিবার বিকেল চারটায় গানটি সুজন আনসারীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এমনটাই জানিয়েছেন এই কন্ঠশিল্পী।
কন্ঠশিল্পী সুজন আনসারীর লেখা গানটির সুর ও সঙ্গীত করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক সোহেল নিজামী এবং মিক্স মাস্টার করেছেন পিয়াল হাসান। এছাড়া গানটির মিউজিক ভিডিওর এডিট ও কালার করেছেন মোঃ খাইরুল ইসলাম।
জানতে চাইলে এই কন্ঠ শিল্পী বলেন,বাবা হলো প্রত্যেকটি পরিবারের জন্য একটি বটবৃক্ষ। প্রতিটি সন্তানের জন্য বাবার ভূমিকা অপরিসীম। তাই বাবাকে নিয়ে এই প্রথম গান করেছি, যা আমার কাছে অত্যন্ত আবেগের একটি গান। আশা করছি গানটি সবার প্রশংসা কুড়াবে।
তিনি আরো বলেন,গানই আমার নেশা ও পেশা, যতদিন বেঁচে আছি সংগীতের সাথেই থাকবো। সবার ভালবাসা দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।























