ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী রাকায়েতের অভিনয়ে বাবা-ছেলের গল্পে মুক্তি পেল ইসলামিক কাওয়ালি ‘সাকী’

  • আপডেট সময় : ০৮:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বাবা ও ছেলের হৃদয়স্পর্শী সম্পর্কের ভালোবাসা ও আত্মিক বন্ধনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ইসলামিক কাওয়ালি গান ‘সাকী’ (SAAQI)। ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় MUSLAH অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে ব্যতিক্রমী গল্প ও ভিন্ন নির্মাণশৈলী এই মিউজিক্যাল ফিল্মটি।

‘সাকী’তে বাবার চরিত্রে অভিনয় করেছেন দেশের স্বনামধন্য পরিচালক ও অভিনেতা গাজী রাকায়েত। গানটির পরিচালনায় ছিলেন নাজমুল ইভান এবং হোসাইন এ. স্পর্শ। চিত্রগ্রহণে (ডিওপি) দায়িত্ব পালন করেছেন দেশ সেরা সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে প্রায় ২০০ শিল্পী, কলাকুশলী ও ক্রু সদস্যের সমন্বয়ে গানটির ভিডিওর শুটিং সম্পন্ন হয়। বড় পরিসরের এই আয়োজন এবং ব্যতিক্রমী গল্পের কারণে শুটিংয়ের পর থেকেই ‘সাকী’ নিয়ে আলোচনা শুরু হয় মিডিয়া অঙনে। অবশেষে ভিডিওটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা।

গানটির কথা লিখেছেন নুরুল কিবরিয়া সাকিব এবং সুর করেছেন মাসুম বিল্লাহ। মিউজিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন সন্ধিপ কুমার দেব । গানটির মিক্সিং করেছেন আব্দুল ওয়াদুদ মইনুল ও জাকির হুসাইন । মাস্টারিং করেছেন ফিনল্যান্ডের স্ভান্তে ফোর্সব্যাক (Svante Forsback),সার্বিক ম্যানেজম্যান্টে ছিলেন মাহমুদুল হাসান।

পারিবারিক ভালোবাসা ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে নির্মিত ‘সাকী’তে সংগীতের পাশাপাশি গল্প ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে বাবা-ছেলের সম্পর্কের এক আবেগঘন উপলব্ধি।

জানতে চাইলে গায়ক মুসলাহ বলেন, সাকী মূলত একজন বাবা ও তাঁর সন্তানের সম্পর্ক, ভালোবাসা, মায়া, ত্যাগ এবং আত্মিক বন্ধনের গল্প। শৈশবে একটি শিশু বাবার ছায়ার ভেতর দিয়ে হাঁটে। বাবা নিজের চলার গতি কমিয়ে দেন, যেন সন্তান কখনো তাঁর ছায়ার বাইরে চলে না যায়। সময়ের সঙ্গে সেই সন্তান বড় হয়, জীবনের ব্যস্ততায় বাবার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু বাবা তাঁর সন্তানের জন্য ভালোবাসা ও দোয়া কখনো বন্ধ করেন না।

উল্লেখ্য এই গল্পে ‘সাকী’ কেবল একজন পানপাত্র পরিবেশনকারী নন; এটি এক আধ্যাত্মিক পথপ্রদর্শকের প্রতীক। যিনি ভালোবাসা ও আত্মিক জ্ঞানের মাধ্যমে মানুষকে আল্লাহ ও রাসুলের প্রতি মহব্বতের পথে পরিচালিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজী রাকায়েতের অভিনয়ে বাবা-ছেলের গল্পে মুক্তি পেল ইসলামিক কাওয়ালি ‘সাকী’

আপডেট সময় : ০৮:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬