ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কপ-৩১ সম্মেলনে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র সচিব

  • আপডেট সময় : ০৭:৪৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

তুরস্ক সফরকালে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জা‌নি‌য়ে‌ছেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এ কথা জানান।পররাষ্ট্র সচিব জানান, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে দুই দিনের সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০-১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন তিনি।সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রীর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠ‌ক নিশ্চিত করা হ‌য়ে‌ছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও ইউএন‌ডি‌পির প্রশাসকের সঙ্গেও বৈঠ‌কের কথা রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন নোমান ব‌লেন, ‘বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। তবে সামরিক ও অর্থনৈতিক জোনে নির্দিষ্ট বিনিয়োগ বা ড্রোন কারখানা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা সামরিক সহযোগিতার অংশ, যা নির্দিষ্টভাবে পরে জানানো যেতে পারে।’তুর্কি কোম্পানির সঙ্গে এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন নোমান বলেন, ‘এটি দ্বিপক্ষীয় সফর নয়। এটি একটি সৌজন্য সাক্ষাৎ এবং সাধারণ ও সাবস্ট্যান্টিভ বিষয়ে আলোচনা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কপ-৩১ সম্মেলনে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র সচিব

আপডেট সময় : ০৭:৪৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬