ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ইউনিভার্সের মুকুট জিততে মাহিকে এখন যা করতে হবে

  • আপডেট সময় : ০৯:৪৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 3

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ আসর ‘৭৫তম মিস ইউনিভার্স ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোর সান জুয়ানে চলমান এই আসরে অনলাইন ফ্যান ভোটিংয়ে ইতোমধ্যেই সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন তিনি। তবে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত মুকুট জিততে হলে তাকে আরও কয়েকটি নির্ধারক ধাপ পার হতে হবে।মূল প্রতিযোগিতার দুটি বড় পর্ব অনুষ্ঠিত হচ্ছে আজ ও আগামীকাল। আজ শনিবার (২১ নভেম্বর) ‘ন্যাশনাল কস্টিউম শো’-তে পোশাকের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিচারক এবং বিশ্বদর্শকদের সামনে তুলে ধরবেন মাহি। এরপর আগামীকাল ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘প্রিলিমিনারি কম্পিটিশন’। এই পর্বে সুইমস্যুট ও ইভনিং গাউন রাউন্ডে তার হাঁটা, আত্মবিশ্বাস ও উপস্থাপনার ওপর বিচারকরা নম্বর দেবেন। পাশাপাশি বিচারকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকার বা ক্লোজড-ডোর ইন্টারভিউয়ের নম্বর যুক্ত হয়ে চূড়ান্ত হবে সেরা ৩০-এর তালিকা।আগামী ২৪ নভেম্বরের গ্র্যান্ড ফিনালেতে মুকুট জিততে মাহিকে ধাপে ধাপে একাধিক বাদ পড়ার রাউন্ড অতিক্রম করতে হবে। প্রিলিমিনারি রাউন্ডের পারফরম্যান্স ও অনলাইন ফ্যান ভোটিংয়ের ফলাফলের ভিত্তিতে প্রথমে সেরা ৩০ জন সেমিফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে। ফ্যান ভোটিংয়ে এগিয়ে থাকায় এই ধাপে মাহির ভালো সম্ভাবনা রয়েছে।সেরা ৩০-এ জায়গা পেলে ফাইনাল মঞ্চে সুইমস্যুট রাউন্ডের পারফরম্যান্স দিয়ে সেরা ১২-তে উঠতে হবে। এরপর ইভনিং গাউন রাউন্ডে বিচারকদের সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা ৫-এ জায়গা করে নিতে হবে।

প্রতিযোগিতার সবচেয়ে কঠিন ধাপ হলো প্রশ্নোত্তর পর্ব। সেরা ৫-এ পৌঁছাতে পারলে বিচারকদের তাৎক্ষণিক প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দিতে হবে মাহিকে। এর ওপর ভিত্তি করে সেরা ৩ নির্বাচন করা হবে। সবশেষে একটি সাধারণ প্রশ্নের উত্তর ও চূড়ান্ত উপস্থাপনার মাধ্যমে নির্ধারিত হবেন ৭৫তম মিস ইউনিভার্স।
বিচারকদের নম্বরের পাশাপাশি দর্শকদের ভোটও এই প্রতিযোগিতায় বড় ভূমিকা রাখছে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘MU Fan’ অ্যাপ ডাউনলোড করে বিনামূল্যে এবং গেম খেলে পয়েন্ট অর্জনের মাধ্যমে মাহিকে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটের এই অবস্থান ধরে রাখতে পারলে সরাসরি সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই সহজ হবে তার জন্য।গত ৭ নভেম্বর ঢাকায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয়ের পরদিনই পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন সামিরা খান মাহি। বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিস ইউনিভার্সের মুকুট জিততে মাহিকে এখন যা করতে হবে

আপডেট সময় : ০৯:৪৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬