দুপুর পর্যন্ত ভোটের হার ২৩ দশমিক ৭৫ শতাংশ
- আপডেট সময় : ০৮:০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১ বার পড়া হয়েছে
ঢাকা-১৫ আসনের ১২৭টি কেন্দ্রে আজ দুপুর ১২টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২৩ দশমিক ৭৫ শতাংশ। এই আসনের মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩০৮ জন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ঢাকা ১৫ আসনের ১২৭ কেন্দ্রে সব মিলিয়ে সাড়ে ৪ ঘণ্টায় ২৩ দশমিক ৭৫ শতাংশ ভোট পড়েছে।
ওমর ফারুক বলেন, ঢাকা -১৫ আসনের অন্যতম বড় কেন্দ্র মিরপুর ১০ নম্বর এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০টি কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ৬ হাজার ১৪৪ ভোট পড়েছে। যা মোট ভোটারের ২৬ শতাংশ। এই দশ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৩৭৭জন। তবে তাৎক্ষণিকভাবে তিনি অন্য কেন্দ্রের আলাদা আলাদা কাস্টিং ভোটের সংখ্যা জানাতে পারেননি।ঢাকা–১৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের চারজন ভোটার আছেন।
আটজন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন শফিকুল ইসলাম খান (ধানের শীষ), ডা. শফিকুর রহমান (দাঁড়িপাল্লা), সামসুল হক (লাঙল), আহাম্মদ সাজেদুল হক (কাস্তে), খান শোয়েব আমান উল্লাহ (কলম), মোবারক হোসেন (একতারা), আশফাকুর রহমান (মোটরগাড়ি) ও নিলাভ পারভেজ (প্রজাপতি)।



















