উপদেষ্টা নিয়োগ পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন মাহদী আমিনের
- আপডেট সময় : ১২:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) হিসেবে নিয়োগ দেওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ড. মাহদী আমিন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুরোনো ভিডিও প্রকাশ করে এই কৃতজ্ঞতা জানান মাহদী আমিন।
পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও নেতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ।
আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে পথচলা ২০১১ সাল থেকে। বিভিন্ন সেক্টরের পলিসি নিয়ে ও বৃহত্তর রাজনৈতিক পরিসরে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন



















