ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বছরে ৫ হাজার টাকা উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা

  • আপডেট সময় : ১০:৩৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আহ্বান করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীরা প্রতিবছর এককালীন ৫ হাজার টাকা হারে এই উপবৃত্তি সুবিধা পাবেন। আবেদন প্রক্রিয়া আগামী ১৭ মে সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি

  • শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ন্যূনতম ৭০% উপস্থিতি থাকতে হবে।
  • পূর্ববর্তী পরীক্ষায় জিপিএ ৫.০০ স্কেলে ৩.৭৫ অথবা সিজিপিএ ৪.০০ স্কেলে ৩.০০ (বা ৬০% নম্বর) থাকতে হবে।
  • অভিভাবকের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, এতিম, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচিত শিক্ষার্থীরা বই কেনা, পরীক্ষার ফি এবং অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয়ের জন্য বছরে এককালীন ৫ হাজার টাকা পাবেন।

আবেদন যেভাবে করবেন

আগ্রহী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

বিস্তারিত তথ্য ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট www.pmeat.gov.bd-এ পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বছরে ৫ হাজার টাকা উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা

আপডেট সময় : ১০:৩৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬