শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
- আপডেট সময় : ০৮:০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসন থেকে নবনির্বাচিত মো. মাহমুদুল হক রুবেল ও মো. রেজাউল করিম বাদশা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।রোববার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে নতুন দুই সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। পরে শপথ বইয়ে স্বাক্ষর করেন তারা।শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপ, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















