ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোদি-মেলোনিতে মজেছেন নেটিজেনরা

  • আপডেট সময় : ০৬:৫১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ইতালির রাজধানী রোমে আবারও একসঙ্গে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে। দুই নেতার নতুন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় ‘মেলোদি’ জুটি।

বুধবার (২০ মে) হিন্দুস্থান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পাঁচ দেশ সফরের শেষ ধাপে মঙ্গলবার ইতালিতে পৌঁছান নরেন্দ্র মোদি। রোমে পৌঁছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি। পরে তারা ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবি শেয়ার করে মোদি লেখেন, ‘রোমে পৌঁছে প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে। নৈশভোজ ও ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছি।’

তিনি আরও জানান, বুধবারের বৈঠকে ভারত-ইতালি সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরেই ‘মেলোদি’ নামে নানা মিম ও পোস্ট ভাইরাল হয়ে আসছে। এর আগেও দুই নেতা এসব মিম নিয়ে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন।ইতালিতে পৌঁছানোর পর মোদিকে স্বাগত জানিয়ে জর্জিয়া মেলোনি এক্সে লেখেন, ‘রোমে স্বাগতম, আমার বন্ধু।’

সবশেষ ২০২৫ সালের নভেম্বরে জি-২০ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়েছিল।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, রোমে পৌঁছানোর পর ইতালিতে বসবাসরত ভারতীয় সম্প্রদায় মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানায়। অনুষ্ঠানে ইতালীয় শিল্পীরা কথক, কুচিপুড়ি ও ভরতনাট্যম পরিবেশন করে।

এ ছাড়া ভারতীয় শাস্ত্রীয় সংগীতও পরিবেশন করা হয়। সেতার, সান্তুর, তবলা ও বাঁশির সুরে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের মনোমুগ্ধকর উপস্থাপনা করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোদি-মেলোনিতে মজেছেন নেটিজেনরা

আপডেট সময় : ০৬:৫১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬