ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট সময় : ০৬:৪০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ঝালকাঠি জেলাধীন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিরন শিকদার এর সহধর্মিনী মোছাম্মৎ তাসলিমা খানমের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল

ঝালকাঠি জেলাধীন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিরন শিকদার এর সহধর্মিনী মোছাম্মৎ তাসলিমা খানম সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে গত ১২ এপ্রিল বিএনপি’র দলীয় কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা প্রদান করেছেন। মোছাম্মৎ তাসলিমা খানম এর স্বামী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিরন শিকদার ঝালকাঠি জেলা বিএনপি এর সাবেক সহ-সভাপতি এবং কাঠালিয়া উপজেলা বিএনপি’র দীর্ঘ ২৫ বছর সভাপতি ছিলেন। মোসাম্মৎ তাসলিমা খানম সার্বক্ষণিক রাজনৈতিক সহযোগী হিসেবে স্বামীর পাশে থেকে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে স্বামী উপজেলা বিএনপির সভাপতি থাকায় বিতর্ক এড়াতে নিজে কোন দলীয় পদ গ্রহণ করেননি। মরহুম রফিকুল ইসলাম মিরন শিকদার ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে মরহুম রফিকুল ইসলাম মিরন শিকদার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এই নির্বাচনে মিরন শিকদার এর রাজনৈতিক প্রচারণায় সার্বক্ষণিক মাঠে ময়দানে অগ্রণী ভূমিকায় ছিলেন মোসাম্মৎ তাসলিমা খানম। উল্লেখিত নির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসেবে মিরন শিকদারের বিপুল জনপ্রিয়তা থাকলেও তৎকালীন সরকার প্রশাসন যন্ত্র ব্যবহার করে ভোট ডাকাতি করে তার বিজয় ছিনিয়ে নিয়েছেন। বিগত ১৭ বছরের বিএনপি আন্দোলন সংগ্রামে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে মিরন শিকদারের পাশে থেকে তাকে সাহস যুগিয়েছেন যে মহীয়সী নারী তিনিই আজকের নারী সংসদ সদস্য পদপ্রার্থী মোছাম্মৎ তাসলিমা খানম। ২০২২ সালে রফিকুল ইসলাম মিরন সিকদার মৃত্যুবরণ করলে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন মোসাম্মৎ তাসলিমা খানম। কিন্তু সেই বিপর্যস্ততা কাটিয়ে উঠে আবারো দলের প্রয়োজনে মাঠে নেমে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ঝালকাঠি -১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালকে বিজয়ী করতে। রফিকুল ইসলাম জামালের স্ত্রীকে সাথে নিয়ে মাঠে ময়দানে দিনরাত পরিশ্রম করে তার বিজয়ে অগ্রণী ভূমিকা পালন করেন মোসাম্মৎ তাসলিমা খানম। মোছাম্মৎ তাসলিমা খানম ঢাকা র লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মফিজুল ইসলাম এর মাতা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অফিস অব দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার এর ফুফু এবং কাঠালিয়া থানাধীন আওড়া বুনিয়া ইউনিয়নের জমিদার মরহুম ওয়াজেদ আলী হাওলাদার এর কন্যা। স্বামী রফিকুল ইসলাম মিরন শিকদারের মতোই জনসেবার ব্রত নিয়ে নারীদের জীবনমান উন্নয়ন, সমাজ হতে সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল, মাদকের ছোবল হতে যুব সমাজকে রক্ষা সহ স্থানীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়নে বদ্ধপরিকর সংরক্ষিত আসনের এই নারী সংসদ সদস্য প্রার্থী। দেশ নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর উন্নয়ন পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেও বদ্ধপরিকর তিনি। সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য পদপ্রার্থী তার ভবিষ্যৎ পথ চলায় এলাকার সকলের নিকট দোয়া প্রার্থী। বিএনপির রাজনৈতিক কর্মকান্ডে তার স্বামীর দীর্ঘ ত্যাগের প্রতিদান স্বরূপ দল তার আবেদন বিবেচনা করবেন বলেও তিনি দৃঢ়ভাবে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৬:৪০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬