ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

  • আপডেট সময় : ০৯:১৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, জাতীয় সংসদে এক পরিবারের দুজন সংসদ সদস্য নয়— এমনটি জামায়াতে ইসলামীর নীতিগত অবস্থান।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের মনোনয়ন জমাদান শেষে গণমাধ্যমের কাছে তিনি এ কথা বলেন।

সংরক্ষিত নারী আসনে অতীতে জামায়াতের আমিরের স্ত্রী সংসদ সদস্য থাকলেও এবার নেই কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, আমাদের অন প্রিন্সিপাল— এক পরিবারে দুজন সংসদ সদস্য নয়। অতীতেও আমরা সেটা অ্যালাউ করিনি। এবারও এটা করা হয়নি। এটা অন প্রিন্সিপাল আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী করেছি।

দেশ পরিচালনার মতো যোগ্য নারী জামায়াতের নারী শাখায় অনেক আছেন বলে মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘দলে যোগ্য নারী নেতৃত্বের কোনো সংকট নেই। আমিরের স্ত্রী শুধু হেভিওয়েট নন, তার চেয়ে জামায়াতে ইসলামীর ডজন ডজন হেভিওয়েট প্রার্থী আছে।’

মনোনয়ন জমা দেওয়া শেষে সাংবাদিক সঙ্গে কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, দলীয় আমিরের অনুপ্রেরণায় তিনি প্রার্থী হয়েছেন। জাতীয় সংসদে গিয়ে নারীদের জন্য, বিশেষ করে যারা বঞ্চিত নারী আছেন, তাদের জন্য ভূমিকা রাখতে চান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমকে ১১ দলের পক্ষ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন জমা দেওয়া শেষে রোকেয়া বেগম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের হত্যার বিচার তিনি সংসদে গিয়ে চাইবেন।

বিএনপিকে উদ্দেশ করে রোকেয়া বেগম বলেন, জুলাই বিপ্লবকে ধারণ করলে বিএনপিও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

আপডেট সময় : ০৯:১৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬