ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

  • আপডেট সময় : ১০:৪০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চার বছর পর জাতীয় দলে ফিরে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নিলেন ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসানের দ্বিতীয় উইকেট জুটিতে ভালো ভিত পেলেও মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ঠিক সে সময় ক্রিজে এসে ইনিংস সামাল দেন মোসাদ্দেক।দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার শুরুতে সময় নিয়ে খেলেন। এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে ধৈর্য ও পরিপক্বতার পরিচয় দিয়ে ৪৯ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।

মোসাদ্দেক সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রায় চার বছর পর জাতীয় দলের একাদশে সুযোগ পেয়েই ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

আপডেট সময় : ১০:৪০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬