ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু

  • আপডেট সময় : ১১:১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

কুয়েত-ঢাকা রুটে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধে বন্ধ থাকার পর দীর্ঘ প্রায় ছয় মাস পর শনিবার (২৯ আগস্ট) থেকে এই রুটে আবারও নিয়মিত বিমান চলাচল শুরু হয়েছে।ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ। কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।এদিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হওয়ায় কুয়েত-বাংলাদেশ রুটে অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দামও কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে কুয়েত প্রবাসী বাংলাদেশি যাত্রীদের মধ্যে।

দীর্ঘদিন বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় কুয়েত থেকে বাংলাদেশগামী যাত্রীদের অনেকেই বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন। বিশেষ করে ছুটির মৌসুম ও জরুরি প্রয়োজনে দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য টিকিটের উচ্চমূল্য ছিল বড় ধরনের ভোগান্তির কারণ।বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় এখন প্রবাসীদের সামনে বাড়ছে সরাসরি ভ্রমণের সুযোগ। একই সঙ্গে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় টিকিটের ভাড়াও কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।প্রবাসীরা আশা করছেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়মিত ও নির্বিঘ্নভাবে পরিচালিত হলে কুয়েত–বাংলাদেশ রুটে বিমান ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসবে এবং যাত্রীদের ভোগান্তিও কমবে।

কুয়েত থেকে ঢাকার সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালু হওয়ায় কুয়েত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু

আপডেট সময় : ১১:১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬