ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রেল মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও, তীব্র প্রতিবাদ রেলওয়ের

  • আপডেট সময় : ০৩:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে জড়িয়ে একটি কথোপকথনের অডিও প্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রচারিত অডিওটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবাদলিপিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মহাপরিচালককে জড়িয়ে একটি কথিত মোবাইল কথোপকথনের অডিও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। প্রচারিত কথোপকথনের সঙ্গে মহাপরিচালকের কোনো সম্পৃক্ততা নেই বলেও প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে।

রেলওয়ের ভাষ্য, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি মহাপরিচালকের দীর্ঘ কর্মজীবনের সুনাম ও ব্যক্তিগত মর্যাদা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, কথিত অডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং প্রযুক্তির সাহায্যে তৈরি। তবে অডিওটি কীভাবে তৈরি করা হয়েছে বা এর প্রযুক্তিগত সত্যতা যাচাইয়ে কোনো নির্দিষ্ট পরীক্ষা বা তদন্ত করা হয়েছে কি না—এ বিষয়ে প্রতিবাদলিপিতে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্য প্রচারের আগে যাচাই-বাছাই করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে যাচাই-বাছাইহীন ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেলওয়ের পক্ষ থেকে প্রচারিত অডিওকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেল মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও, তীব্র প্রতিবাদ রেলওয়ের

আপডেট সময় : ০৩:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬