ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড’ পেল পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান

  • আপডেট সময় : ০৯:৫১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সাংবাদিকতা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ পারভেজ এবং দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক মো. আল ফাতাহ মামুন। সংগঠন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নোঙর ট্রাস্ট বাংলাদেশ, গ্রহণ করেছেন সংগঠনের পক্ষে চেয়ারম্যান সুমন শামস

নদী রক্ষা ও সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হলো ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৬’। বিশ্ব নদী দিবস উপলক্ষে গতকাল রাজধানীর পান্থপথে পানি ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন।চলতি বছর লেখক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নদীবিষয়ক লেখক ও সেভ দ্য রিভার মুভমেন্ট বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী। গবেষণা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নদী গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন।সাংবাদিকতা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ পারভেজ এবং দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক মো. আল ফাতাহ মামুন। সংগঠন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নোঙর ট্রাস্ট বাংলাদেশ, গ্রহণ করেছেন সংগঠনের পক্ষে চেয়ারম্যান সুমন শামস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সম্মানিত অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নদী ও জলাভূমি সংরক্ষণের কোনো বিকল্প নেই। নদীকে কেন্দ্র করে টেকসই ও জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীকে নিরাপদ ও জীবন্ত রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের নদ-নদীর বর্তমান অবস্থা ও নদীর সঙ্গে মানুষের জীবন-জীবিকার সম্পর্ক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন স্বাগত বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। বিশ্ব নদী দিবসের প্রতিষ্ঠাতা মার্ক অ্যাঞ্জেলো ভিডিওবার্তার মাধ্যমে অনুষ্ঠানে শুভেচ্ছা জানান।

আন্তর্জাতিকভাবে নদী রক্ষায় কাজ করা কিংবদন্তি পরিবেশবিদ মার্ক অ্যাঞ্জেলোর অবদান স্মরণ করে ২০২৪ সালে প্রথমবারের মতো মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়।

অনুষ্ঠানে নদী, পরিবেশ ও জলবায়ু বিষয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি, সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড’ পেল পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৯:৫১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬