ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেমন ছেলে পছন্দ করতেন প্রভা, জানালেন নিজেই

  • আপডেট সময় : ০৮:৩৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী। সম্প্রতি এক পডকাস্টে নিজের বেড়ে ওঠা, ব্যক্তিগত পছন্দ ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রভা। সেখানেই জানিয়েছেন, একসময় তার পছন্দ ছিল গরিব ছেলে।নিজের পছন্দের কথা বলতে গিয়ে প্রভা বলেন, ‘আমার সবসময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়। আমাকে অভাবের কথা বললে- যেমন, না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি, বাবা-ভাই-বোনদের এভাবে মানুষ করেছি- এসব শুনলে গলে যেতাম।’নিজের বেড়ে ওঠার সময়ের কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তিনি জানান, একটা সময় তিনি ঠিকমতো কথা বলতে পারতেন না। প্রভার ভাষায়, ‘আমি বেশ আহ্লাদী ছিলাম। এরকম একটা সময় ছিল, প্রপারলি কথা বলতে পারতাম না।’শৈশব ও কৈশোরের সেই সময়ের স্মৃতিচারণ করে প্রভা আরও বলেন, ‘এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গাতে আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি, আমার বন্ধুদের বাবা-মা অবধি আদর করত। সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’

এদিকে অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে প্রভার। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমা রয়েছে প্রভার হাতে। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কেমন ছেলে পছন্দ করতেন প্রভা, জানালেন নিজেই

আপডেট সময় : ০৮:৩৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬