ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো ছবি তুলতে গিয়ে আছড়ে পড়ল হেলিকপ্টার, নিহত পাইলট

  • আপডেট সময় : ০৭:২৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 4

ভালো ছবি ও ভিডিও ধারণের জন্য নৌযানের খুব কাছ দিয়ে নিচুতে উড়ছিল একটি হেলিকপ্টার। হঠাৎ মোড় নিতে গিয়ে এর পাখা পানিতে আঘাত করে। মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি আছড়ে পড়ে পানিতে। এতে পাইলট নিহত হন, গুরুতর আহত হন আরও দুজন।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিসকেইন বে এলাকায় গত ৪ নভেম্বর এ দুর্ঘটনা ঘটে। বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে।প্রতিবেদন অনুযায়ী, রবিনসন আর৪৪ মডেলের হেলিকপ্টারটি সাগরে চলাচলকারী একটি পাওয়ারবোটের ভিডিও ধারণ করছিল। এ সময় হেলিকপ্টারটি পানির খুব কাছ দিয়ে উড়ছিল। নৌযানটির পাশ দিয়ে এগিয়ে গিয়ে ভালো ছবি তোলার জন্য সামনে অবস্থান নিতে মোড় নেয় সেটি।

তদন্তকারীদের কাছে ফটোগ্রাফার জানান, হেলিকপ্টারটি প্রথমে নৌযানটির ডান পাশে সমান্তরালভাবে উড়ছিল। পরে সেটি সামনে গিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করে। তখন নৌযানটি হেলিকপ্টারের নিচ দিয়ে যাওয়ার সময় এর পাখা পানিতে আঘাত করে।দুর্ঘটনার সময় ছবি ও ভিডিও ধারণের সুবিধার জন্য হেলিকপ্টারটির কয়েকটি দরজাও খুলে রাখা হয়েছিল। পানিতে আঘাতের পর হেলিকপ্টারটি উল্টে ডুবে যায়।

দুর্ঘটনায় পাইলট ঘটনাস্থলেই নিহত হন। হেলিকপ্টারে থাকা একজন ফটোগ্রাফার ও একজন ভিডিওগ্রাফার গুরুতর আহত হন। আশপাশের নৌযানে থাকা লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে কোস্টগার্ডসহ বিভিন্ন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এনটিএসবি জানিয়েছে, হেলিকপ্টারটি পানির অত্যন্ত কাছ দিয়ে উড়ছিল এবং মোড় নেওয়ার সময় এর পাখা পানিতে লেগে যায়।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভালো ছবি তুলতে গিয়ে আছড়ে পড়ল হেলিকপ্টার, নিহত পাইলট

আপডেট সময় : ০৭:২৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬