ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন, ভিডিও ঘিরে তোলপাড়

  • আপডেট সময় : ০৩:১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৪ বার পড়া হয়েছে

শরীয়তপুরে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন।ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।’

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দিচ্ছেন। তবে ভিডিওটির সময়কাল বা ঘটনাটি ঠিক কখন ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।পরবর্তীতে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্মৃতিস্তম্ভটির বিভিন্ন স্থানে আগুনের চিহ্ন রয়েছে এবং কয়েকটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘প্রশাসনের ব্যর্থতা ও আঁতাতের কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। এটি শুধু একটি অগ্নিকাণ্ড নয়, পুরো ‘জুলাই’কে অবমাননা করা হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে।’

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। তবে এটি আজকের ঘটনা বলে মনে হচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভিডিওটির সত্যতা যাচাইসহ ঘটনার সময় ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।’

এদিকে সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে তদন্ত এবং দোষীদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন, ভিডিও ঘিরে তোলপাড়

আপডেট সময় : ০৩:১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬