ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন ভেঙেছিল কর্ন-জেনিফারের বিয়ে?

  • আপডেট সময় : ১১:২২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ফের বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেট। ২০১৪ সালে বলিউড অভিনেতা কর্ন সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন একাকী জীবন কাটিয়েছেন তিনি।অবশেষে দুবাইয়ের ব্যবসায়ী ইসমাইল উইলিয়ামকে বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী।
বিয়ের খবর ছড়িয়ে পড়তেই ফের আলোচনায় এসেছে জেনিফারের পুরোনো দাম্পত্য জীবন ও কর্ন সিং গ্রোভারের সঙ্গে তার বিচ্ছেদের প্রসঙ্গ।

২০১২ সালে কর্ন সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার উইংগেট। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি।মাত্র দুই বছরের মাথায়, ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এই বিচ্ছেদ তখন ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগে ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে কর্ন ও জেনিফারের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। অনস্ক্রিন জুটি হিসেবে জনপ্রিয়তা পেলেও বাস্তব জীবনে সেই সম্পর্ক টেকেনি।বিচ্ছেদের কয়েক বছর পর এক সাক্ষাৎকারে জেনিফার জানান, জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালেই তিনি কর্নকে বিয়ে করেন। তখন তার সিদ্ধান্ত নিয়ে পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যেও আপত্তি ছিল।

তিনি বলেছিলেন, আমার মাথায় তখন নানা চিন্তা ঘুরত। অনেকেই আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল, এমনকি আমার বাবা-মাও। কিন্তু আমি তখন কারও কথায় কান দিইনি।তিনি আরও জানান, তখন তিনি আবেগের বশে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিয়ে সম্পর্কে পূর্ণ ধারণা ছাড়াই সংসার শুরু করেছিলেন।

সবচেয়ে আলোচিত মন্তব্যে তিনি বলেছিলেন, ‘আমি আসলে তখন শুধু গৃহবধূই হতে চাইতাম। কাজ না পেলেও আমার কোনো সমস্যা হতো না।’

তবে সেই সংসার বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, আমি খুবই ভেঙে পড়েছিলাম। নিজেকে হারিয়ে ফেলেছিলাম।

পরে ধীরে ধীরে অভিনয়ে ফিরে আসেন জেনিফার উইংগেট। অন্যদিকে কর্ণ সিং গ্রোভার পরবর্তীতে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০১৬ সালে তারা বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

বর্তমানে নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন জেনিফার উইংগেট। তার আসন্ন বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে যেমন উচ্ছ্বাস, তেমনি পুরোনো সম্পর্ক নিয়েও চলছে আলোচনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কেন ভেঙেছিল কর্ন-জেনিফারের বিয়ে?

আপডেট সময় : ১১:২২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬