ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

  • আপডেট সময় : ০৭:৪৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ মোট ২২টি দেশ একজোট হয়ে ইরানকে তাদের ভূখণ্ডে হামলা বন্ধে হুঁশিয়ারি দিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দেশগুলো এই হুঁশিয়ারি দেয়। খবর বার্তা সংস্থা এএফপির।দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, আমাদের ভূখণ্ডে মানুষ হত্যা, অপহরণ কিংবা ভয় দেখানোর মতো যে কোনো প্রচেষ্টা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি। এসব কাজ দ্রুত বন্ধ হতে হবে।তারা আরও জানায়, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর গোয়েন্দা শাখা এবং এর বৈদেশিক অভিযান শাখা ‘কুদস ফোর্স’ ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় ও তাদের স্বার্থের বিরুদ্ধে ‘প্রাণঘাতী ষড়যন্ত্র এবং বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডে’ লিপ্ত।

বিবৃতিতে আরও বলা হয়, এসব হুমকির বিরুদ্ধে আমাদের দেশ ও জনগণকে রক্ষা করার সংকল্পে আমরা ঐক্যবদ্ধ। ইসলামি প্রজাতন্ত্র ইরানকে এখনই এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।যৌথ বিবৃতি দেওয়া দেশগুলো হলো— আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রিটেন, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৭:৪৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬