ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

  • আপডেট সময় : ০৬:৪২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

প্রায় দুই মাস পর লেবাননে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ফলে দেশটির নাগরিকরা আবারও লেবাননে ভ্রমণ করতে পারবেন। মঙ্গলবার (৩০ জুন) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননে যাওয়ার আগে সব আমিরাতি নাগরিককে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে।গত ৩০ এপ্রিল ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতজনিত নিরাপত্তা উদ্বেগের কারণে ইউএই তার নাগরিকদের ইরান, লেবানন ও ইরাক সফরে নিষেধাজ্ঞা জারি করেছিল। একই সঙ্গে ওই তিন দেশে অবস্থানরত আমিরাতি নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে সর্বশেষ সিদ্ধান্তে শুধু লেবাননের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ইরান ও ইরাকে ভ্রমণ নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।এদিকে, সংঘাত শুরুর পর প্রথমবারের মতো সোমবার তেহরান ও দুবাইয়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

আপডেট সময় : ০৬:৪২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬