ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যে নাটক দেখে কাঁদছেন দর্শক, ছয় দিনে কোটির ওপরে ভিউ

  • আপডেট সময় : ০৮:০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

প্রকাশের মাত্র ছয় দিনেই ইউটিউবে কোটির বেশি (‌এক কোটি ৭০ হাজার) ভিউ পার করেছে নাটক ‘আপন পর’। গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার পর থেকেই তা দর্শকদের প্রশংসায় ভাসছে। বিশেষ করে এর গল্প এবং অভিনেতা তৌসিফ মাহবুবের অভিনয় নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি।রুবেল হাসানের পরিচালনায় নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দিন সুমন। মুক্তির পর নাটকটি নিয়ে ইউটিউবে চার হাজারের বেশি দর্শক মন্তব্য করেছেন। তাদের অনেকেই জানিয়েছেন, নাটকের আবেগঘন গল্প এবং শিল্পীদের অভিনয় তাদের চোখে জল এনে দিয়েছে।
নাটকটি দেখে নিজের জীবনের গভীর অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক দর্শক লিখেছেন, ১৩ বছর বয়সে আমাকে ফেলে চলে গেলেন আমার মা। এখন আমার বয়স ৪২। একই শহরে থাকেন আমার মা, কিন্তু একটা বারের জন্যও কথা বলেন না। আমি এই বুড়া বয়সেও আমার মায়ের জন্য চোখের পানি ফেলি, আমার নীরব কান্না।

নাটকটি দেখে সুদীপ নামের একজন লিখেছেন, পুরো নাটকজুড়েই ছিল চোখে জল। সত্যি মায়ের মতো কেউ হতে পারে না কখনোই। কিন্তু আমরা আমাদের মাকেই অবহেলা করে যাই সবসময়। ক্ষমা করে দিও মা আমাদের।লাবণ্য নামে আরেক দর্শক লিখেছেন, পুরো নাটকজুড়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছিল যে আমার মা এখনো বেঁচে আছেন। যাদের মা দুনিয়াতে নেই, তারাই আসলে এই নাটকের কষ্টটা ফিল করতে পারবে। তৌসিফ মাহবুবের কান্নাটা এত রিয়েলিস্টিক লেগেছে, অসাধারণ গল্প।আল আমিন নামে এক দর্শক লিখেছেন, কেঁদে ফেলেছি তৌসিফ যখন বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করল। সাইফুলের মন্তব্য, অসাধারণ একটি বাস্তবধর্মী ও শিক্ষণীয় নাটক।

সুমন লিখেছেন, কলিজায় বড় ধরনের একটা হিট দিয়ে গেল আমাকে এই নাটকটি। পাভেল নামের আরেকজনের ভাষ্য, নাটকটি দেখে পুরো ইমোশনাল হয়ে গিয়েছিলাম। দারুণ একটা স্ক্রিপ্ট ছিল।

‘আপন পর’ নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। এই কাজের মাধ্যমেই প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন তারা। প্রথম কাজেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই দুই তারকা। নাটকটিতে আরও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান ও সাকিবা বিনতে আলীর মতো শিল্পীরা।

নাটকটির নির্মাণশৈলী নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন দর্শকরা। মাসুদ রানা নামের এক দর্শক লিখেছেন, পরিচালক কতটা মেধাবী হলে এরকম পারিবারিক নাটক তৈরি করতে পারে। প্রত্যেকটা পয়েন্টে নিখুঁত উপস্থাপন।

অয়ন সরকার লিখেছেন, একটা নাটকের জন্য সুন্দর ব্যাকগ্রাউন্ড সাউন্ড কতটা গুরুত্বপূর্ণ, এটা এই নাটক না দেখলে বুঝবেন না, জাস্ট ওয়াও।

আরেক দর্শকের মন্তব্য, একটা নাটকে কিভাবে এত আবেগ আর কষ্ট মিশে থাকতে পারে, এই নাটক বাস্তব প্রমাণ। মনের অজান্তেই চোখে পানি চলে এসেছে। কী নিখুঁত অভিনয় করেছে সবাই। মিউজিক, টোন, চিত্র, পরিবেশ এক কথায় সবকিছু খুব অসাধারণ হয়েছে নাটকটা। আশা করি রেকর্ড ভিউ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যে নাটক দেখে কাঁদছেন দর্শক, ছয় দিনে কোটির ওপরে ভিউ

আপডেট সময় : ০৮:০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬