ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিন ঘরবন্দি থাকার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন রাধিকা

  • আপডেট সময় : ০৬:৩৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ক্যামেরার সামনে অন্তরঙ্গ দৃশ্য শুটিং করা আর নিজের অনুমতি ছাড়া সেই দৃশ্যের ভিডিও ক্লিপ বাইরে ছড়িয়ে পড়া সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। একটি সিনেমার দৃশ্য ফাঁস হওয়ার পর এমনই এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তেকে। ঘটনার পর টানা চার দিন ঘর থেকে বের হতে পারেননি তিনি। কেবল অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও চরম আতঙ্কে দিন কেটেছে এই অভিনেত্রীর।সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’ সিরিজের ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে পুরোনো সেই স্মৃতি তুলে ধরেন রাধিকা আপ্তে। তিনি জানান, ভিডিওটি ফাঁস হওয়ার পর তার ব্যক্তিগত জীবনে ব্যাপক প্রভাব পড়েছিল। এমনকি বাড়ির সামনে অচেনা কেউ এসে কোনো অঘটন ঘটাতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছিল তার মনে।পরিস্থিতির গভীরতা কতটা মারাত্মক ছিল, তার উদাহরণ দিতে গিয়ে রাধিকা জানান, তার মেকআপ আর্টিস্টের গাড়িচালক ভিডিওটি দেখছিলেন। এমনকি তাকে জিজ্ঞাসা করছিলেন, তিনি রাধিকার বাড়িতে যাচ্ছেন কি না। কেবল তা-ই নয়, তার বাসার নিরাপত্তাকর্মীর কাছেও ভিডিওটি পৌঁছে গিয়েছিল। ফলে বিষয়টি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সরাসরি তার ব্যক্তিগত নিরাপত্তায় আঘাত হেনেছিল।

ঘটনাটি যখন ঘটে, তখন রাধিকা একটি ফ্ল্যাটে একাই থাকতেন। বাধ্য হয়ে নিজের টিমের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি। নিজের গাড়িচালক ও স্পটবয়কে ডেকে তিনি স্পষ্ট জানান, তারা যদি ভিডিওটি দেখে স্বচ্ছন্দবোধ করেন এবং তাকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন কাজ করেন। তখন দুই কর্মীই তাকে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করেন।নিজের ভয় আর আশঙ্কার কথা উল্লেখ করে রাধিকা বলেন, অভিনয়শিল্পীর সম্মতি ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ স্ক্রিনে কোনো দৃশ্য করা আর তা ফাঁস হয়ে যাওয়ার অভিজ্ঞতা একদম আলাদা।

একই সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের আরও একটি সিদ্ধান্তের কথা জানান রাধিকা। রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে একবার একটি পছন্দের কাজ হাতছাড়া করতে হয়েছিল তাকে। কাজটির কারণে পরিবারের ওপর কোনো প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কায় সিদ্ধান্তটি নিলেও পরে নিজের ওপর লজ্জা লেগেছিল বলে জানান তিনি। ওই সময় পরিচালক অনুরাগ কাশ্যপও তাকে কাজ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন।

কাজের সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। সন্তান জন্মের পরও অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেননি তিনি। এমনকি সন্তান জন্মের পর নতুন কাজ শুরুর সময় শিশুকে স্তন্যপান করানোর একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন রাধিকা।

সূত্র: আনন্দ বাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চার দিন ঘরবন্দি থাকার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন রাধিকা

আপডেট সময় : ০৬:৩৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬