ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমটিএ নির্বাচন: সভাপতি মুফাসসেরুল, সাধারণ সম্পাদক খন্দকার সিতাবুর

  • আপডেট সময় : ০৩:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

বাংলাদেশের চিকিৎসা পর্যটন খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম এসোসিয়েশন (বিএমটিএ)-এর আগামী এক বছর মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ জামশেদ আলমের পরিচালনায় রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়।এতে আনিসা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী একেএম মুফাসসেরুল হক (পিন্টু) সভাপতি, মেডিএইডার এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামিম সহ-সভাপতি-১, ডাব্লিউসিএ মেডিকেল ইভাকুয়েশন সার্ভিস এর প্রধান নির্বাহী এ এম আর মজুমদার লিটন সহ-সভাপতি-২ এবং খন্দকার মেডিকেল ট্যুরিজম-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী খন্দকার সিতাবুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সম্পাদক (অর্থ) হিসেবে আইনুল তারেক নোবেল (বিজনেস ম্যানেজার, গ্লোবাল টেলিমেডিসিন কোম্পানি), যুগ্ম সম্পাদক (দপ্তর ও প্রশাসন) হিসেবে মো. আবদুল্লাহ আল আতিক (প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, সু-চিকিৎসা), সহকারী সম্পাদক (আইটি ও ডিজিটাল ট্রান্সফরমেশন) হিসেবে নাজমুল ইসলাম রাফি (প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, কিউর এক্সপ্লোর), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আবদুর রশিদ (প্রধান নির্বাহী, হেলথ প্লাস), গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক হিসেবে দাঊদ আরমান (পরিচালক, প্রাইম মিডিয়াকেয়ার), সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ আরিফুল ইসলাম (নির্বাহী পরিচালক, ডক্টরস লিংক) এবং প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক হিসেবে এস এম ওয়াসিম মেহবুব (প্রধান নির্বাহী, প্রাইম এভিয়েশন) দায়িত্ব পেয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসেন (প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, হেলথ কানেক্ট) এবং গিয়াস মোহাম্মদ আজিজুল হক (পরিচালক, আপনজন হেলথকেয়ার)।

নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছরে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা অংশীদারিত্ব বৃদ্ধি, মেডিকেল ট্রাভেল অবকাঠামোর সম্প্রসারণ এবং খাতে প্রযুক্তিনির্ভর আধুনিক সমাধান নিশ্চিত করতে একযোগে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএমটিএ নির্বাচন: সভাপতি মুফাসসেরুল, সাধারণ সম্পাদক খন্দকার সিতাবুর

আপডেট সময় : ০৩:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬