ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমির হামজার নির্বাচনি বৈধতা চ্যালেঞ্জ করে ইসিতে আবেদন

  • আপডেট সময় : ১০:১৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত থেকে নির্বাচিত এমপি আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার দাখিলকৃত নির্বাচনি হলফনামা ও আর্থিক তথ্যে উল্লেখযোগ্য অসংগতি, তথ্য গোপন এবং প্রাথমিকভাবে মিথ্যা/ভুল তথ্য থাকার অভিযোগ এনে প্রার্থিতা অবৈধ ও ওই নির্বাচন বাতিল ঘোষণার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন জানিয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রদল নেতা।

গত সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবনে জমা দেওয়া এ আবেদনে ব্যাংক হিসাবের স্থিতি, ওয়াজ মাহফিল ও আদ-দ্বীন হাসপাতাল থেকে আয়, নগদ অর্থ, কৃষি ও আবাসিক সম্পত্তি, স্ত্রীর সম্পদ, গাড়ি, বাড়িভাড়া, পারিবারিক ব্যয় এবং নির্বাচনি ব্যয়ের হিসাব নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারী মো. সিরাজুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আবদালপুরের মরহুম আলী হোসেনের ছেলে।

তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স ও মাস্টার্সের একজন শিক্ষার্থী এবং ইবি ছাত্রদলের (২০০৯-১০) মেয়াদের যুগ্ম সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমির হামজার নির্বাচনি বৈধতা চ্যালেঞ্জ করে ইসিতে আবেদন

আপডেট সময় : ১০:১৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬