ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাটির নিচে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করলো ইরান

  • আপডেট সময় : ০৮:২৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

নিজেদের সামরিক সক্ষমতা দেখাতে মাটির নিচে বিশাল এক নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে ইরান। বুধবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে ইরানের এই ভূগর্ভস্থ সামরিক স্থাপনা উন্মোচনের বিষয়টি তুলে ধরা হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

মঙ্গলবার (১০ নভেম্বর), ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই ভূগর্ভস্থ স্থাপনার একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে সংস্থাটির দুই শীর্ষ কর্মকর্তাকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রে ঘেরা বিশাল এই স্থাপনাটি পরিদর্শন করতে দেখা যায়।নতুন এই শহরটিতে ‘ফাত্তাহ-১’ ও খাইবার শেকান-এর মতো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাজিয়ে রাখা হয়েছে। এছাড়া সেখানে পণ্য পরিবহনের কিছু সাধারণ ট্রাকও ছিল, যেগুলোর পেছনে সুকৌশলে ক্ষেপণাস্ত্র লঞ্চার লুকিয়ে রাখা হয়।

স্থাপনাটি পরিদর্শনের সময় মেজর জেনারেল আলী আবদোল্লাহি শত্রুদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি সতর্ক করেন, ইরানের ওপর আবারও হামলা হলে তার জবাব শুধু মধ্যপ্রাচ্যের মাঝেই সীমাবদ্ধ থাকবে না।এর আগে ২০২৫ সালের সংঘাতে ইসরায়েলি হামলায় ইরানের অনেক সমরাস্ত্র স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছিল। তবে আইআরজিসি জানিয়েছে, মাটির অনেক গভীরে অবস্থিত এসব সুরক্ষিত কমপ্লেক্সে ড্রোন ও অস্ত্র উৎপাদন স্বাভাবিকভাবেই চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাটির নিচে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করলো ইরান

আপডেট সময় : ০৮:২৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬