ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যারা দেশ চালান তাদের ধর্মনিরপেক্ষ থাকতে হবে: দেব

  • আপডেট সময় : ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। বুধবার ২৯ এপ্রিল কলকাতার সাউথ সিটি স্কুলে ভোট দেন টলিউডের তারকা অভিনেতা দেব।

ভোট প্রদানের পর গণমাধ্যমের মুখোমুখি হন দেব। এ অভিনেতা বলেন, ‘ভোটের মাধ্যমে আমরা ভালো একটা সরকার ভালো একটি ভবিষ্যৎ যেন পাই। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, যথেষ্টসংখ্যক মানুষ ভোট দিয়েছেন। এটাই তো হওয়া উচিত। যত বেশি ভোট পড়বে ততই ভালো। প্রতিটা ভোটের গুরুত্ব আছে, এটা মানুষকে বুঝতে হবে।’এবার কি তৃণমূলের লড়াই আরও কঠিন এবং নির্বাচন নিয়ে কী আশা করছেন দেব। এসব প্রশ্নের উত্তরে তৃণমূলের সংসদ সদস্য দেব বলেন, ‘আমি দলের কর্মী হিসেবে চাই আমার দলই জিতুক। যে দলের হয়ে এক মাস প্রচার করেছি চাই তারাই জিতুক। অন্য দলীয় কর্মীদের মতোই আমি চাই চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিন। এটা আমার ইচ্ছা। রাজনৈতিক কর্মী হিসেবে এই চাওয়াটা অন্যায় নয়। কিন্তু বাকিটা ৪ মে সবাই জানতে পারব।’

ভারতকে ধর্মনিরপেক্ষ দাবি করে দেব বলেন, ‘বারবার বলেছি আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। তাই সব ধর্মকে সম্মান করতে হবে। বিশেষত যারা দেশ চালান তাদের ধর্মনিরপেক্ষ থাকতে হবে। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী তো আসবে যাবে। কিন্তু নির্বাচন কমিশন, সেনাবাহিনী, ইডি এদের তো ধর্মনিরপেক্ষ থাকতেই হয়।’বলে রাখা ভালো কয়েক দিন আগে শেষ হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ। বুধবার ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোট চলছে। আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যারা দেশ চালান তাদের ধর্মনিরপেক্ষ থাকতে হবে: দেব

আপডেট সময় : ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬