ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে অনলাইন কোর ব্যাংকিং সল্যুশন (CBS) বাস্তবায়নের প্রকল্প উদ্বোধনী সভা অতিসম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১২:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে আধুনিক অনলাইন কোর ব্যাংকিং সল্যুশন (CBS) বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে এক বর্ণাঢ্য প্রকল্প উদ্বোধনী সভা সম্প্রতি ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং সফটওয়্যার বাস্তবায়নকারী প্রতিষ্ঠান লিডস কর্পোরেশন লিঃ-এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মীর মোফাজ্জল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক জনাব শচীন্দ্র নাথ সমাদ্দার, মহাব্যবস্থাপক (হিসাব ও নিরীক্ষা) জনাব মোঃ আলাউদ্দিন, মহাব্যবস্থাপক (অপারেশন) জনাব মোঃ আতিকুল ইসলামসহ ব্যাংকের প্রায় ৩০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।অন্যদিকে লিডস কর্পোরেশন লিঃ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপ-এর গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক জনাব বশির আহমেদ, লিডস কর্পোরেশন লিঃ-এর চেয়ারম্যান জনাব জনাব নাগীর আহমেদ অপূর্ব, প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব আনিসুর রহমান খান, প্রধান পরিচালন কর্মকর্তা (COO) জনাব গিয়াস উদ্দিন সিকদার, জেনারেল ম্যানেজার, সফটওয়্যার পরিষেবা বিভাগ, জনাব মীর ফয়জুল হকসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন লিডস কর্পোরেশন লিঃ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আনিসুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নের জন্য লিডস -কে অংশীদার হিসেবে নির্বাচিত করায় । জনাব আনিসুর রহমান খানের স্বাগত বক্তব্যের পর আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আইসিটি বিভাগের প্রধান জনাব হাসান মাহমুদ এবং লিডস কর্পোরেশন লিমিটেড-এর সফটওয়্যার পরিষেবা বিভাগের প্রধান জনাব মীর ফয়জুল হক উপস্থিত প্রতিনিধিদের সামনে প্রকল্পের সার্বিক বাস্তবায়ন পরিকল্পনা, কর্মপরিধি, সময়সূচি, বিভিন্ন বাস্তবায়ন ধাপ এবং উভয় প্রতিষ্ঠানের দায়িত্ব ও সমন্বয় কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করেন।আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মীর মোফাজ্জল হোসেন তাঁর বক্তব্যে বর্তমান সময়ে অনলাইন কোর ব্যাংকিং সিস্টেমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম আরও দ্রুত, নিরাপদ, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব হবে। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী, যার সদস্য সংখ্যা প্রায় ৬১ লক্ষ। আধুনিক অনলাইন কোর ব্যাংকিং সল্যুশন (CBS) বাস্তবায়নের মাধ্যমে এই বিশাল সদস্যগোষ্ঠীর জন্য উন্নত, সহজলভ্য এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপ-এর গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক জনাব বশির আহমেদ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি লিডস-এর ওপর আস্থা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, লিডস দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাতে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান প্রদান করে আসছে এবং এই প্রকল্পও নির্ধারিত সময়সীমার মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে সফলভাবে বাস্তবায়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব দেশের ব্যাংকিং খাতের ডিজিটাল অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।উল্লেখ্য, লিডস কর্পোরেশন লিমিটেড-এর কোর ব্যাংকিং সল্যুশন (CBS) বর্তমানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৩টি স্বনামধন্য ব্যাংকে সফলভাবে ব্যবহৃত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে অনলাইন কোর ব্যাংকিং সল্যুশন (CBS) বাস্তবায়নের প্রকল্প উদ্বোধনী সভা অতিসম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬