ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রনের মধ্যে দুই শতাধিক সংঘর্ষ

  • আপডেট সময় : ১০:৩১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় হামলা চালিয়ে পরিবহন ও সরবরাহ অবকাঠামোতে আঘাত করার দাবি করেছে রাশিয়া। একই সময়ে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন ফ্রন্টে ২০০টির বেশি সংঘর্ষ হয়েছে। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ খবর জানিয়েছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থলভিত্তিক নির্ভুল অস্ত্র ও দূরপাল্লার ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়। কিয়েভের দারনিতসিয়া লোকোমোটিভ ডিপো এবং ব্রোভারি এলাকার একটি লজিস্টিকস কেন্দ্রে হামলা চালানো হয়েছে।রাশিয়ার দাবি, দারনিতসিয়া ডিপোটি ইউক্রেনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত লোকোমোটিভের রক্ষণাবেক্ষণ করত। আর ব্রোভারি এলাকার স্থাপনায় দীর্ঘ ও মাঝারি পাল্লার ড্রোনের যন্ত্রাংশ ও প্রস্তুত ড্রোন মজুত ছিল।

এ ছাড়া কৃষ্ণসাগরের চোরনোমর্স্ক ও পিভদেনি বন্দরের কাছে সামরিক সরঞ্জামের গুদাম এবং ইউক্রেনীয় বাহিনীর জন্য রাখা জ্বালানি সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মস্কো।অন্যদিকে, ইউক্রেনীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পর কিয়েভের দারনিতস্কি জেলায় একটি গুদামে আগুন ধরে যায়। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। জাপোরিঝঝিয়া অঞ্চলেও ড্রোন হামলায় এক শিশুসহ চারজন আহত হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে মোট ২০২টি সামরিক সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কস্তিয়ান্তিনিভকা এলাকায় রুশ বাহিনী ২৫টি এবং পোকরভস্ক এলাকায় ২৩টি হামলা চালিয়েছে।

ইউক্রেনের দাবি, একই সময়ে রুশ বাহিনীর প্রায় ১ হাজার ২৪০ জন সদস্য হতাহত হয়েছেন। এ ছাড়া ছয়টি ট্যাংক, ছয়টি সাঁজোয়া যান, ৬৪টি কামান, দুটি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম এবং তিনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

সূত্র: শাফাক নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রনের মধ্যে দুই শতাধিক সংঘর্ষ

আপডেট সময় : ১০:৩১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬