উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৬:৪৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যদি এবার অবৈধ ইটভাটা বন্ধ না করেন, তাহলে তাকে আর চেয়ারে রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও জুলাই মঞ্চের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ রাকিব।
তিনি লক্ষ্মীপুরের রামগতিসহ সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধ চান। এটা না হলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ওই পদে থাকতে দেবেন না বলে মন্তব্য করেন।

শনিবার (১১ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে মোহাম্মদ রাকিব লেখেন, ‘পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা যদি এবার রামগতিসহ সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধ না করে নতুন করে মালপানি কামায়, তাহলে তাকে আর চেয়ারে রাখব না। সে সরকার হয়ে রাজনীতি করছেন।’
























