ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকদের নিয়ে দেশের প্রথম মেগা রিয়েলিটি শো ‘কৃষিবীর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • আপডেট সময় : ০৭:৫৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 0

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রান্তিক ও আধুনিক কৃষক, কৃষি উদ্যোক্তা এবং কৃষি খাতের উদ্ভাবকদের জাতীয় পর্যায়ে তুলে ধরতে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে মেগা রিয়েলিটি শো ‘কৃষিবীর’। কৃষকদের মেধা, শ্রম, দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগকে সম্মান জানানো এবং কৃষিকে সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে জমকালো গ্র্যান্ড প্রি-লঞ্চিং অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘কৃষিবীর’-এর যাত্রা শুরুর ঘোষণা দেন আয়োজকরা। অনুষ্ঠানটির আয়োজন করেছে পার্বণ মিডিয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল্লাহ মাজুমদার, এসিআই ফার্টিলাইজারের উপনির্বাহী পরিচালক কৃষিবিদ কে.বি.ডি. বশির আহমেদ, প্রাণিসম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, আইফার্মারের উপদেষ্টা কৃষিবিদ ড. ফাতেমা ওয়াদুদ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আকিকুল ইসলাম আকিক এবং অনুষ্ঠানের আয়োজক মো. আবু তালেব মোল্লা লালন।

আয়োজক সূত্রে জানা যায়, ‘কৃষিবীর’ প্রতিযোগিতা মূলত তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো—খামার, মৎস্য ও চাষ।

খামার বিভাগে ডেইরি, পোল্ট্রি ও গবাদিপশু পালন; মৎস্য বিভাগে আধুনিক ও লাভজনক মাছ চাষ এবং ফিশারি ব্যবস্থাপনা; আর চাষ বিভাগে ফসল উৎপাদন, উদ্যানতত্ত্ব ও স্মার্ট কৃষি প্রযুক্তির ওপর প্রতিযোগীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন।

মাসব্যাপী বাছাই প্রক্রিয়া, গ্রুমিং এবং মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে অংশ নেবেন। প্রতিটি বিভাগ থেকে একজন করে সেরা প্রতিযোগী নির্বাচিত হবেন। অর্থাৎ খামার, মৎস্য ও চাষ—এই তিন বিভাগে মোট তিনজনকে ‘কৃষিবীর’ উপাধিতে ভূষিত করা হবে।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ‘কৃষিবীর’ শুধুমাত্র একটি বিনোদনমূলক রিয়েলিটি শো নয়; বরং এটি কৃষি খাতের সম্ভাবনা, সাফল্য ও উদ্ভাবনকে জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি উদ্যোগ। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে লাভজনক কৃষিতে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করার পাশাপাশি প্রান্তিক কৃষকদের শ্রম ও অবদানের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

প্রতিযোগীদের মূল্যায়নের বিষয়ে সংশ্লিষ্ট কৃষিবিদরা জানান, প্রতিযোগিতায় শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন দক্ষতা এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আয়োজকরা আরও জানান, খুব শিগগিরই দেশব্যাপী অডিশন ও রেজিস্ট্রেশনের বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করা হবে। দেশের বিভিন্ন প্রান্তের কৃষক, খামারি, মৎস্যচাষি ও কৃষি উদ্যোক্তারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘কৃষিবীর’ বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কৃষকের সাফল্য ও উদ্ভাবনকে জাতীয় পরিচিতি দেওয়ার পাশাপাশি কৃষির আধুনিকায়ন এবং তরুণদের কৃষিমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষকদের নিয়ে দেশের প্রথম মেগা রিয়েলিটি শো ‘কৃষিবীর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট সময় : ০৭:৫৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬