ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগের আগে এনভিডিয়া প্রধানকে ফোনে কী বলেছিলেন ট্রাম্প

  • আপডেট সময় : ০৮:০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 3

একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার প্রধান নির্বাহী থেকে পদত্যাগের আগে জেনসেন হুয়াংকে পদ ধরে রাখতে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগের ঠিক একদিন আগে তিনি তার বন্ধু ট্রাম্পের কাছ থেকে এই ফোনকল পান। ফোনটি ছিল বন্ধুকে এমন একটি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখার জন্য, যেখান থেকে আর ফিরে আসার কোনো উপায় নেই।দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফোনালাপ সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে পত্রিকাটি এ খবর প্রকাশ করেছে।চীনা সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কসহ একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়েন হুয়াং।

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের সময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হুয়াংয়ের পদত্যাগের খবর রাজনীতি ও প্রযুক্তি অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।ক্রীড়া ভাষ্যকার স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বুধবার তিনি হুয়াংকে ফোন করেছিলেন। পরিস্থিতিকে ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেন তিনি।ট্রাম্প বলেন, ‘গতকাল তার সঙ্গে কথা বলেছি। সে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে স্ত্রী ও পরিবারকে নিয়ে। আমাকে সে কথাই জানিয়েছে।’

হুয়াংয়ের পদত্যাগ করা উচিত হয়েছে কি না; এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওই নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নির্ভর করছে তিনি সত্যিই চীনের গুপ্তচর কি না, তার ওপর।

ট্রাম্প বলেন, ‘সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওই নারী গুপ্তচর ছিলেন কি না। বিষয়টি এখনো নিশ্চিত হয়েছে কি না, তা আমি জানি না। যদি ওই নারী গুপ্তচর হয়ে থাকেন, তাহলে হ্যাঁ।’

হুয়াংয়ের পদত্যাগ ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কেলেঙ্কারির খবর প্রকাশের পর শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। গত পাঁচ দিনে এনভিডিয়ার শেয়ারের দর ১৩ শতাংশের বেশি কমেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের ফলে এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন চিপের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। এ সময় ট্রাম্প ও হুয়াংয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল। গত বছরের শেষ দিকে অবস্থান পরিবর্তন করে চীনে এনভিডিয়ার এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেন ট্রাম্প। এটি কোম্পানিটির জন্য বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়েছিল।

তবে চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের খবর এখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

দুই দলের আইনপ্রণেতারাই হুয়াংয়ের সঙ্গে ওই নারীর সম্পর্ক খতিয়ে দেখতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রিতে আরও বিধিনিষেধ আরোপের দাবি উঠেছে। এ ঘটনায় ট্রাম্প আগে থেকে কী জানতেন, তা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটরা।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, সন্দেহভাজন ওই নারীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠতার বিষয়ে ট্রাম্পকে একাধিকবার জানানো হয়েছিল। তবে তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি এবং চীনে এনভিডিয়ার চিপ বিক্রির অনুমতিও বহাল রেখেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পদত্যাগের আগে এনভিডিয়া প্রধানকে ফোনে কী বলেছিলেন ট্রাম্প

আপডেট সময় : ০৮:০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬