জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেইআল-হামিম, আন-নিসা ও তাওহিদুল উম্মাহর শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় চেয়ারম্যান শাহ আলম
- আপডেট সময় : ০১:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 2
জাতি গঠনে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে না পারলে বিশ্ব দরবারে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। আল-হামিম ইনস্টিটিউট, আন-নিসা একাডেমি ও তাওহিদুল উম্মাহ মাদরাসা নৈতিক শিক্ষার প্রচার ও প্রসারে নিবেদিত একটি সম্মিলিত প্রয়াস।
অদ্য ১৪ নভেম্বর (শনিবার) বেলা ১২টায় আল-হামিম ইনস্টিটিউট মিলনায়তনে এস.এ ফ্যামিলি এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন কমিটির এস এ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম।
সভায় আরও বক্তব্য রাখেন এস এ ফ্যামিলি’র ডিরেক্টর ইয়াসমিন আলম, আল-হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, আন-নিসা একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহবুবুর রহমান এবং তাওহিদুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ।
সভায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সঙ্গে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনা, বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।
এ সময় বক্তারা নৈতিক ও মানসম্মত শিক্ষার প্রসার, শিক্ষার পরিবেশের উন্নয়ন এবং আগামী প্রজন্মকে আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



















