ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে ব্যবসায়ীর কোটি টাকার গাড়ি ব্রান্ডিং

  • আপডেট সময় : ০৭:০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বিএনপির প্রচারণায় অর্ধকোটি টাকার গাড়ি ব্রান্ডিং করলেন নুরুল আমিন দুলাল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: নুরুল আমিন দুলাল। তিনি নিজের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি বিএনপির নির্বাচনী প্রচারণার জন্য ব্রান্ডিং করেছেন।
নুরুল আমিন দুলালের বাড়ি নোয়াখালী-১ আসনের অন্তর্গত সোনাইমুড়ি–চাটখিল এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি এই অঞ্চলে একজন পরিচিত সমাজসেবক হিসেবে কাজ করে আসছেন। দলীয় সূত্রে জানা যায়, বিগত প্রায় ১৭ বছর ধরে তিনি বিএনপির পক্ষে নানামুখী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, নুরুল আমিন দুলালের এই উদ্যোগ দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং নির্বাচনী মাঠে বিএনপির প্রচারণাকে আরও গতিশীল করবে। তার এই ব্যক্তিগত উদ্যোগকে দলের প্রতি নিষ্ঠা ও ত্যাগের একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।
এ বিষয়ে নুরুল আমিন দুলাল বলেন, “দল ও দেশের জন্য কাজ করাই আমার লক্ষ্য। বিএনপির আদর্শে বিশ্বাসী হয়ে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”
তার এই উদ্যোগ এলাকাজুড়ে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনে ব্যবসায়ীর কোটি টাকার গাড়ি ব্রান্ডিং

আপডেট সময় : ০৭:০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬