ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

  • আপডেট সময় : ০৭:৫৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

ছোটপর্দার এই সময়ের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও সুনেরাহ বিনতে কামাল প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ‘কেউ না জানুক’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের। এই নতুন জুটির রসায়ন দেখতে দর্শকদের মাঝে ইতোমধ্যেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাহ মোহাম্মদ রাকিব এবং রচনা করেছেন এলেক্স উজ্জ্বল।নাটকটি প্রসঙ্গে নির্মাতা জানান, প্রচলিত ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট ও নতুনত্ব মাথায় রেখে এটি নির্মাণ করা হয়েছে।

‘কেউ না জানুক’ নাটকের গল্পে গ্রামীণ পটভূমির এক সাধারণ ছেলে-মেয়ের জীবনসংগ্রাম ও বাস্তবধর্মী আবেগের চিত্র ফুটে উঠেছে। প্রেম, বাবা-মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, গ্রামীণ জীবনের সরলতা, তরুণদের দায়িত্ববোধ এবং নারীদের মনে চেপে রাখা না-বলা কিছু অনুভূতি এই নাটকের মূল উপজীব্য।পরিচালক শাহ মোহাম্মদ রাকিব বলেন, দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী ও হৃদয়ছোঁয়া গল্প উপহার দেওয়ার চেষ্টা করেছি, যেখানে বাস্তব জীবনের নানা চড়াই-উতরাই প্রতিফলিত হয়েছে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।

প্রধান দুই অভিনয়শিল্পী প্রসঙ্গে নির্মাতা বলেন, ইয়াশ ও সুনেরাহর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। এককথায় বলতে গেলে- গুড পিপল, গুড ভাইবস। কাজের প্রতি তাদের ডেডিকেশনে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এই জুটিকে নিয়ে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

আপডেট সময় : ০৭:৫৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬