ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ কোটির মামলা, তবুও থামেননি ফারুক আহমেদ

  • আপডেট সময় : ০৭:৫৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ০ বার পড়া হয়েছে

পাঁচ বছর আগে একটি নাটকে আইনজীবীর চরিত্রে অভিনয় করে অপ্রত্যাশিত বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা ফারুক আহমেদ। সেই অভিজ্ঞতায় একসময় সিদ্ধান্ত নিয়েছিলেন, আর কখনো উকিলের চরিত্রে অভিনয় করবেন না।

তবে সময়ের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও আইনজীবীর ভূমিকায় দেখা যাচ্ছে এই জনপ্রিয় অভিনেতাকে।সম্প্রতি সম্রাট জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় নির্মিত ধারাবাহিক নাটক ‘এই শহর এই পরিবার’-এ আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন ফারুক আহমেদ। নাটকের শুটিং সেটে উকিলের পোশাকে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পুরোনো সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেন তিনি।

ফারুক আহমেদ জানান, ‘হাই প্রেশার ২’ নাটকে অভিনয়ের পর একজন আইনজীবী নাটকটিতে আইনজীবী সমাজকে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এনে শিল্পী ও নির্মাতাসহ পাঁচজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন। মামলার বিষয়টি তাকে মানসিকভাবে বেশ চাপে ফেলেছিল। যদিও পরে তিনি ওই মামলা থেকে খালাস পান।স্মৃতিচারণ করে অভিনেতা লেখেন, ‘মামলায় হারলে আমাকে ১০ কোটি টাকা দিতে হতো। কয়েক দিন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। পরে মামলা থেকে খালাস পাওয়ার পর মনে হয়েছিল আর কোনো দিন উকিলের চরিত্রে অভিনয় করব না।’

তবে এবার নতুন করে আইনজীবীর ভূমিকায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। ফারুক আহমেদের ভাষ্য, আইনজীবীরা সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং তাদের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। সেই শ্রদ্ধাবোধ থেকেই আবার এমন চরিত্রে অভিনয়ে সম্মতি দিয়েছেন।একই সঙ্গে তিনি জানান, এবার চরিত্র ও উপস্থাপনার ক্ষেত্রে আরও সতর্ক থাকছেন, যাতে কোনো পক্ষের অনুভূতিতে আঘাত না লাগে।

নতুন ধারাবাহিক প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এই শহর এই পরিবার’ একটি পারিবারিক গল্পনির্ভর নাটক। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় এতে যুক্ত হয়েছেন তিনি। দর্শকদের কাছেও নাটকটি ইতোমধ্যে সাড়া ফেলেছে বলে মনে করেন এই অভিনেতা।ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন মীর রাব্বী, তানিয়া বৃষ্টি, প্রত্যয় খান, জারা নূর, সাবেরী আলম, শামীমা নাজনীন, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা ও মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে। নাটকটি প্রতি রবি ও সোমবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫০ কোটির মামলা, তবুও থামেননি ফারুক আহমেদ

আপডেট সময় : ০৭:৫৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬